রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

শিবগঞ্জে অটোচালককে কুপিয়ে হত্যা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মজলুর রহমান ভোদু নামে এক অটো চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তি-উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আইনাল হকের ছেলে। মঙ্গলবার ভোরে পুঠিমারী বিল হতে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, পুঠিমারী বিলের একটি ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয় এবং পাশের একটি রাস্তা হতে নিহতের অটোরিকশা জব্দ করা হয়। তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

অনলাইন আপডেট

আর্কাইভ